বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিচিত্র

১০ বছরের শিশুকে বিমানবন্দরে একা রেখে মা-বাবা চলে গেলেন ঘুরতে

বার্তা ডেস্ক ০৯ সেপ্টেম্বার ২০২৫ ০৪:৪৫ পি.এম

একা রেখে মা-বাবা চলে গেলেন ঘুরতে

বাবা-মায়ের হাত ধরে ঘুরতে যেতে সব শিশুরই ভালো লাগে। কিন্তু বাবা-মা যদি শিশুকে একা রেখে ঘুরতে চলে যান তবে সেটা দুঃখজনকও বটে। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে স্পেনে। 

মা-বাবার হাত ধরে ঘুরতে যাচ্ছিল এক শিশু । মহা আনন্দে ছিল ওই ১০ বছরের নাবালক। বিমানবন্দরে এসে টিকিট চেক ইন করতে গিয়েই হঠাৎ মা-বাবা জানতে পারলেন একটা কথা। তারপরই ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখে নিজেরা ফ্লাইটে চেপে বসলেন। ওই ১০ বছরের নাবালক একা দাঁড়িয়ে থাকল বিমানবন্দরে। কী এমন হল যে হঠাৎ নিজের সন্তানকে এভাবে হাজার হাজার অচেনা মানুষের মাঝে ফেলে রেখে চলে গেলেন মা-বাবা?

পুরো ঘটনাটিই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন এয়ার অপারেশন কো-অর্ডিনেটর। ওই নারী টিকটকে ভিডিও পোস্ট করে ঘটনার বর্ণনা দেন। তবে প্রশ্ন ছিল একটাই। কেন মা-বাবা তার সন্তানকে ছেড়ে চলে গেলেন? কারণ তারা বিমানবন্দরে এসে জানতে পারেন যে ছেলের পাসপোর্ট এক্সপায়ার করে গিয়েছে। তাই তারা ছেলেকে ফেলে রেখেই বিমানে উঠে যান। আত্মীয়কে ফোন করে বলেন যে তাদের ছেলেকে যেন বিমানবন্দর থেকে এসে নিয়ে যায়।

স্পেনের একটি বিমানবন্দরের কর্মীরা এই ঘটনার সাক্ষী।