বার্তা ডেস্ক ১১ জানু ২০২৬ ০৭:১৩ পি.এম
উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা এবং এয়ারক্রাফটের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ (লং টাইম মেনটেন্যান্স) প্রয়োজনীয়তার কারণে ঢাকা থেকে ম্যানচেস্টার রুটের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট বন্ধ থাকবে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইটের ব্যবস্থা রাখা হবে।
এ ক্ষেত্রে ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ অন্যান্য বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এজন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বোসরা ইসলাম জানান, সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি জানানো হয়েছে, ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে।
ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান
নতুন বছরে শুরুতে কমলো জেট ফুয়েলের দাম
১৪ বছরের অপেক্ষার অবসান, ঢাকা-করাচি ফ্লাইট ২৯ জানুয়ারি
চীন-জাপান উত্তেজনায় আন্তর্জাতিক ভ্রমণে বড় অস্থিরতা
বিমানের টিকিটের দাম না বাড়ানোর দাবি আমিরাত প্রবাসীদের
বিনামূল্যে ওয়াইফাই সেবা পাবেন হজ-ওমরাহযাত্রীরা
লাইসেন্স ছাড়াই বিমান উড্ডয়ন, দুই পাইলটকে প্রত্যাহার করল এয়ার ইন্ডিয়া
কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা
আজ থেকে চালু হচ্ছে ফ্লাইএডিলের ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট
প্লেনে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করল এমিরেটস
বিমানের ভেতরে ইঁদুর, বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট
বিমানের যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ
দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকে আছেন ১৭৮ যাত্রী
যান্ত্রিক ত্রুটি, ২৬২ যাত্রীসহ রোমে আটকা বিমানের ড্রিমলাইনার
কাটছে না বিমানের শনির দশা!
কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা
কুয়েত বিমানবন্দরে ‘জর্দা’ নিয়ে আটক চার বাংলাদেশি
এমিরেটস ফ্লাইট ক্যাটারিং এ যুক্ত হচ্ছে ৯২ টি আধুনিক এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক