শক্রবার ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
এয়ারলাইন্স

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

বার্তা ডেস্ক ০৯ এপ্রিল ২০২৬ ০৫:১৫ পি.এম

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

ধন-সম্পদ থাকলেই যেমন লক্ষ্যে পৌঁছানো যায় না তেমনি অনেক মেধাবী শিক্ষার্থীও পর্যাপ্ত মেধা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে পারে না। উড়ার ইচ্ছে অনেকের আছে কিন্তু উড়তে পারছে ক’জন? শৈশব কালে বাচ্চাদের যদি জিজ্ঞেস করা হয়, বড় হয়ে তুমি কি হতে চাও? কয়েকটি কমন উত্তরের মধ্যে উল্লেখযোগ্য তিনটি হচ্ছে- কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ পাইলট হতে চায়। মেধাবী হলেই সরকারের শিক্ষানীতির কারনে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার পথটা কিছুটা সুগম হয়। কিন্তু পাইলট? মেধাবী হলেই হয়ে উঠে না। সাথে প্রয়োজন অর্থ-বিত্তের। পর্যাপ্ত অর্থ-বিত্ত না থাকার কারনে অনেক মেধাবীর পাইলট হওয়ার স্বপ্ন, দূঃস্বপ্ন হয়েই থেকে যায়।  

ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স। আজ প্রায় ১২ বছর অতিক্রম করতে চলেছে। বাংলাদেশে বিমান পরিবহন শিল্পে নেতৃত্ব দিয়ে চলেছে। শুরু থেকে একটি অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরীতে অগ্রণী ভূমিকা পালন করছে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে পাইলট সংকটে পতিত হচ্ছে বিশ্বের প্রায় সব বিমানসংস্থা। আর এই সংকট থেকে উত্তরণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিকল্পনা মাফিক মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে পাইলট তৈরীর উদ্যোগ নিয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই দুইটি ড্যাশ-৮-কিউ৪০০ নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলার বিমান বহরে বর্তমানে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই  আরো চারটি এয়ারবাস ৩৩০-৩০০ ও এটিআর ৭২-৬০০ এয়াক্রাফট যুক্ত করতে চলেছে ইউএস-বাংলা। যেকোনো বিমানসংস্থার বিমানবহরে এয়ারক্রাফট সংযুক্তির সঙ্গে সঙ্গে অতিরিক্ত পাইলটের প্রয়োজনীয়তা দেখা দেয় কিন্তু তা সহজেই স্বল্পতম সময়ে পূরণ করা যায় না। বহরে নতুন এয়ারক্রাফট সংযোজন ও নতুন রুটের ব্যপ্তি ঘটানোর পূর্বেই পাইলট নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা এয়ারলাইন্সের পরিকল্পনারই অংশ।

অতিরিক্ত পাইলটের চাহিদা পূরণে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিগত ৩ বছর যাবত কাজ করে যাচ্ছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে ক্যাডেট পাইলট তৈরিতে বাছাইসহ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ফ্লাইট ট্রেনিং কোর্স শেষ করার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এফএএ সিপিএল) প্রাপ্ত হবেন প্রশিক্ষণার্থীরা।

সফলভাবে ফ্লাইট ট্রেনিং শেষ করার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সে ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। যা একজন পাইলট প্রশিক্ষণার্থীর স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার অপেক্ষায় থাকবে ইউএস-বাংলা। সঙ্গে এভিয়েশনে দক্ষ জনশক্তি তৈরিতে ইতিহাস সৃষ্টি করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

যে সকল মেধাবী শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে এসএসসিতে ইংরেজি বিষয়ে জিপিএ ৪সহ নূন্যতম জিপিএ ৫ প্রাপ্ত হবেন এবং পদার্থ বিজ্ঞান, সাধারণ গনিত ও উচ্চতর গনিতে কমপক্ষে দুইটি বিষয়ে জিপিএ ৫ এবং অন্যটিতে নূন্যতম জিপিএ ৪ প্রাপ্ত হবেন অথবা ‘ও’ লেভেলে গনিত ও পদার্থ বিজ্ঞানসহ নূন্যতম ৫ বিষয়ে গ্রেড-এ। 

এইচএসসিতে ইংরেজি বিষয়ে জিপিএ ৪সহ নূন্যতম জিপিএ ৫ প্রাপ্ত হবেন এবং পদার্থ বিজ্ঞান ও গনিতে কমপক্ষে একটি বিষয়ে জিপিএ ৫ এবং অন্যটিতে নূন্যতম জিপিএ ৪ প্রাপ্ত হবেন অথবা ‘এ’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড-বি পেয়েছেন শুধুমাত্র সেসকল শিক্ষার্থীরাই আবেদনের জন্য যোগ্য হবেন। স্নাতক পাশ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। ইংরেজিতে সকল আবেদনকারীকে দক্ষ হতে হবে।

ক্যাডেট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞান), পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সকল টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। নির্দিষ্ট মেয়াদী প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্নের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটগণ ইউএস-বাংলা এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করতে পারবেন।

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে না। আবেদনের সময় বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছর। উচ্চতা – ছেলেদের ক্ষেত্রে ১৬৮ সেমি এবং মেয়েদের ক্ষেত্রে ১৬৪ সেমি হতে হবে। প্রার্থীর ওজন হতে হবে বিএমআই এর উচ্চতার আনুপাতিক হারে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬। অধুমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। যেকোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

খানে উল্লেখ্য ক্যাডেট পাইলট বাছাই প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট www.usbair.com এ ক্যারিয়ার পেইজে ক্যাডেট পাইলট প্রোগ্রামে সরাসরি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল ২০২৬।

আরও খবর

news image

ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে এখন স্টারলিঙ্ক ইন্টারনেট: হাই-স্পিড ওয়াইফাই মিলবে একদম বিনামূল্যে

news image

কলম্বো রুটে আবার ফ্লাইট চালু করছে কুয়েত এয়ারওয়েজ

news image

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

news image

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ২৭ দিনে বাংলাদেশের ৭৭৫ ফ্লাইট বাতিল

news image

জেট ফুয়েলের দাম বৃদ্ধির প্রভাব এভিয়েশন খাতে, পর্যটনেও ধাক্কা

news image

ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান

news image

নতুন বছরে শুরুতে কমলো জেট ফুয়েলের দাম

news image

১৪ বছরের অপেক্ষার অবসান, ঢাকা-করাচি ফ্লাইট ২৯ জানুয়ারি

news image

চীন-জাপান উত্তেজনায় আন্তর্জাতিক ভ্রমণে বড় অস্থিরতা

news image

বিমানের টিকিটের দাম না বাড়ানোর দাবি আমিরাত প্রবাসীদের

news image

বিনামূল্যে ওয়াইফাই সেবা পাবেন হজ-ওমরাহযাত্রীরা

news image

লাইসেন্স ছাড়াই বিমান উড্ডয়ন, দুই পাইলটকে প্রত্যাহার করল এয়ার ইন্ডিয়া

news image

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা

news image

আজ থেকে চালু হচ্ছে ফ্লাইএডিলের ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট

news image

প্লেনে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করল এমিরেটস

news image

বিমানের ভেতরে ইঁদুর, বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট

news image

বিমানের যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ

news image

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকে আছেন ১৭৮ যাত্রী

news image

যান্ত্রিক ত্রুটি, ২৬২ যাত্রীসহ রোমে আটকা বিমানের ড্রিমলাইনার

news image

কাটছে না বিমানের শনির দশা!

news image

কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা

news image

কুয়েত বিমানবন্দরে ‘জর্দা’ নিয়ে আটক চার বাংলাদেশি

news image

এমিরেটস ফ্লাইট ক্যাটারিং এ যুক্ত হচ্ছে ৯২ টি আধুনিক এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক