রবিবার ২২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
এয়ারপোর্ট

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা

বার্তা ডেস্ক ১৪ অক্টোবার ২০২৫ ০৩:১৩ পি.এম

কক্সবাজার বিমানবন্দর

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এতদিন বিমানবন্দরটি দেশের ডোমেস্টিক (অভ্যন্তরীণ) বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। 

রোববার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তবে প্রজ্ঞাপনের বিষয়টি সোমবার প্রকাশ হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দ্য সিভিল অ্যাভিয়েশন রুল, ১৯৮৪ এর রুল ১৬ এর সাব রুল (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ২০২১ সালে কাজ শুরু করে বেবিচক। এই প্রকল্পের আওতায় বিমানবন্দরটিতে নতুন টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এ প্রকল্পের কাজ শেষ হবে আগামী ডিসেম্বরে।

তবে এরই মধ্যে বেবিচক চেয়ারম্যান ঘোষণা দেন, চলতি বছর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে৷ তবে তা সম্ভব হয়নি এয়ারলাইন্সগুলোর মাঝ থেকে কোনো প্রকার সাড়া না পাওয়ায়। 

আরও খবর

news image

শাহজালালে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ, জিডি করেই দায় সেরেছে কর্তৃপক্ষ!

news image

শাহজালালের স্ট্রং হাউজের তালা ভাঙা, গুরুত্বপূর্ণ নথি খোয়া যাওয়ার শঙ্কা

news image

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা : সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

news image

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণ স্থগিত

news image

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা ‘স্থগিত’

news image

শাহজালাল বিমানবন্দরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, বাড়ার শঙ্কা নেই

news image

অগ্নিকাণ্ড: শাহজালালে ফ্লাইট চলাচল স্থগিত

news image

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা

news image

সাইবার হামলার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

news image

চট্টগ্রামে ফিরছে বিদেশি এয়ারলাইন্স, বাড়ছে ফ্লাইটের সংখ্যা

news image

শাহজালালে ট্রলি সংকটে বিপাকে যাত্রীরা

news image

নাম বদলের খেলায় বিপদে দেশ

news image

শাহজালাল বিমানবন্দরে ভিআইপি সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের