রবিবার ২২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
এয়ারপোর্ট

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণ স্থগিত

বার্তা ডেস্ক ২৮ অক্টোবার ২০২৫ ০৬:২০ পি.এম

কক্সবাজার বিমানবন্দর

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল এবং বিমানের জরুরি অবতরণ সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি বা ডাইভারশন ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও বিমানবন্দরটি ব্যবহার করা যাবে না।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়।

চলতি বছরের ২ অক্টোবর থেকে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে কক্সবাজার হয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ১২ অক্টোবর বিমানবন্দরটিকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করা হয়।

তবে মাত্র ১৪ দিনের ব্যবধানে সেই ঘোষণা স্থগিত করল সরকার। আপাতত বিমানবন্দরটিতে বন্ধ হয়ে গেল বিমানের জরুরি অবতরণও।

আরও খবর

news image

শাহজালালে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ, জিডি করেই দায় সেরেছে কর্তৃপক্ষ!

news image

শাহজালালের স্ট্রং হাউজের তালা ভাঙা, গুরুত্বপূর্ণ নথি খোয়া যাওয়ার শঙ্কা

news image

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা : সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

news image

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণ স্থগিত

news image

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা ‘স্থগিত’

news image

শাহজালাল বিমানবন্দরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, বাড়ার শঙ্কা নেই

news image

অগ্নিকাণ্ড: শাহজালালে ফ্লাইট চলাচল স্থগিত

news image

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা

news image

সাইবার হামলার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

news image

চট্টগ্রামে ফিরছে বিদেশি এয়ারলাইন্স, বাড়ছে ফ্লাইটের সংখ্যা

news image

শাহজালালে ট্রলি সংকটে বিপাকে যাত্রীরা

news image

নাম বদলের খেলায় বিপদে দেশ

news image

শাহজালাল বিমানবন্দরে ভিআইপি সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের