রবিবার ২২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
এয়ারপোর্ট

অগ্নিকাণ্ড: শাহজালালে ফ্লাইট চলাচল স্থগিত

বার্তা ডেস্ক ১৯ অক্টোবার ২০২৫ ১২:৪৭ এ.এম

শাহজালাল বিমানবন্দর

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সব রুটের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দরের একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে আগুনের ঘটনা ঘটেছে। চারপাশে প্রচুর কালো ধোঁয়া উড়ছে। এই অবস্থায় সব রুটের ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। পাশাপাশি অগ্নিনির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।

বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, শনিবার ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। পরে একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। সবমিলিয়ে ২৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে আগুন নেভাতে। 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শাহজালালে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ, জিডি করেই দায় সেরেছে কর্তৃপক্ষ!

news image

শাহজালালের স্ট্রং হাউজের তালা ভাঙা, গুরুত্বপূর্ণ নথি খোয়া যাওয়ার শঙ্কা

news image

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা : সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

news image

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণ স্থগিত

news image

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা ‘স্থগিত’

news image

শাহজালাল বিমানবন্দরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, বাড়ার শঙ্কা নেই

news image

অগ্নিকাণ্ড: শাহজালালে ফ্লাইট চলাচল স্থগিত

news image

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা

news image

সাইবার হামলার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

news image

চট্টগ্রামে ফিরছে বিদেশি এয়ারলাইন্স, বাড়ছে ফ্লাইটের সংখ্যা

news image

শাহজালালে ট্রলি সংকটে বিপাকে যাত্রীরা

news image

নাম বদলের খেলায় বিপদে দেশ

news image

শাহজালাল বিমানবন্দরে ভিআইপি সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের